২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদনান হত্যা: ‘ডিসকো সেতু’ রিমান্ডে

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার বিন সাত্তার সেতু ওরফে ডিসকো সেতুকে একদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 12:56 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

পুলিশ বলছে, সেতু উত্তরা কেন্দ্রিক কথিত ‘ডিসকো বয়েজ’ গ্রপের এর নেতা।

মঙ্গলবার সেতুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া। শুনানি শেষে মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তাকে এক দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হয়।

১০/১৫ জন তরুণ ধাওয়া করে তাকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের মাথায় তার মৃত্যু হয়।

‘ডিসকো বয়েজ’ গ্রুপের সঙ্গে স্থানীয় ‘নাইনস্টার’ গ্রুপের দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড হয় বলে ঘটনার পর জানিয়েছিল পুলিশ।

পরে আদনানের বাবা কবির হোসেন উওরা পশ্চিম থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

পুরনো খবর:

উত্তরায় আদনান হত্যায় দুই ‘গ্যাংয়ের’ ৮ জন গ্রেপ্তার
উত্তরায় স্কুলছাত্র খুনের পেছনে ‘ডিসকো আর নাইনস্টার গ্রুপের দ্বন্দ্ব’