রাজধানীর দুর্ঘটনায় ভিক্ষুকের মৃত্যু
ঢাকার বিমানবন্দর থানা এলাকায় গাড়ির ধাক্কায় এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
মকবুল হোসেন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে।
বিমানবন্দর থানার এসআই মামুনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে কাউলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হন মকবুল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মামুন বলেন, মকবুল এক মাসে আগে ঢাকায় এসে ভিক্ষাবৃত্তি শুরু করেন বলে তারা জানতে পেরেছেন।
