একুশে ফেব্রুয়ারি সামনে রেখে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। এসময় অনুষদের অন্যান্য বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় তিন থেকে ১৬ বছরের চার শতাধিক শিশু অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
এই চিত্রাঙ্কনের মাধ্যমে তারা দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে এবং মুক্তিযুদ্ধের চেতনার উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চারুকলার গ্রাফিক ডিজাইন বিভাগের এই অধ্যাপক।
অংশগ্রহণকারী শিশুদের মধ্যে থেকে সেরা ৫০টি ছবি দিয়ে শহীদ মিনার প্রাঙ্গন সাজানো হবে। আর এই সেরা ৫০ শিশুকে পুরস্কারও দেওয়া হবে।
