বাংলাদেশ-রাশিয়ায় কূটনীতিকদের ভিসামুক্ত যাতায়াত ১২ ফেব্রুয়ারি থেকে
বাংলাদেশ ও রাশিয়ায় দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া যাতায়াত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াতের লক্ষ্যে গত বছরের ২২ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি ল্যাভরভেএ চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা একে অন্যের দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন। তবে কোনো নির্দিষ্ট দেশে ভিসা ছাড়া প্রবেশের পর সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। এর বেশি সময়ের জন্য হলে আগের মতোই ভিসা নিতে হবে।
