২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ মার্চ শুরু ফ্লাওয়ার ফেস্ট

রাজধানীতে আগামী ২৩ মার্চ শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট- ২০১৭’ (ফুল উৎসব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 08:17 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো অিনুষ্ঠিত হবে ফ্লাওয়ার ফেস্ট।

সংবাদ সম্মেলনে উৎসবের আয়োজক ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেসের (আইআইসিই) সিইও রিয়াজুদ্দিন মোশাররফ বলেন, “ফুলের উৎসব পশ্চিমা বিশ্বে একটি অত্যন্ত পুরাতন ও প্রচলিত রীতি এবং এটি ইতোমধ্যে এশিয়ার দেশগুলোর সংস্কৃতির সাথে সম্পৃক্ত হচ্ছে বা হয়ে গেছে।

“ফুল উৎসবের উদ্দেশ্য দেশের ফুল শিল্পের উন্নয়ন করা এবং বাজার সম্পৃক্ততার মাধ্যমে বিক্রেতাদের জন্য ব্যবসার সুযোগ তৈরি করা, যাতে দেশের মানুষের কাছে ফুলের চাহিদার যোগান নিশ্চিত হয়”।

উৎসবের সহযোগী হিসেবে থাকবে ইউএসএইড, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি (বিপিএস)।

দক্ষিণবঙ্গের অনেক নারী ফুল চাষিকে এবার উৎসবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নানা প্রজাতির ফুল সংগ্রহ করে দর্শনার্থীদের জন্য একটি প্রদর্শনীর ব্যবস্থা করবে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। এছাড়া শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ হর্টিকালচারের উপর নানা কার্যক্রম প্রদর্শন করবে।

ফ্লাওয়ার ফেস্ট চলবে আগামী ২৩, ২৪ ও ২৫ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।