২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন

এ কে এম শামীম চৌধুরী বিদায় নেওয়ার পর সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 09:36 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীর হোসেন এদিন তথ্য অধিদপ্তরে যোগও দিয়েছেন।

শামীম চৌধুরী ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

বুধবার তথ্য অধিদপ্তরে শামীম চৌধুরীর বিদায় সংবর্ধনা ও জাহাঙ্গীর হোসেনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

জাহাঙ্গীর হোসেন বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ছিলেন।

এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জাহাঙ্গীর হোসেন কবি হিসেবেও পরিচিত। একটি সাহিত্য পত্রিকার সম্পাদকও তিনি।