নাখালপাড়া বস্তিতে অগ্নিকাণ্ড
ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া বস্তিতে আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে জানান তিনি।
রাত পৌন ১টার দিকে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মী মিজানুর রহমান জানান, আগুনে বস্তির ২০টির বেশি টিনশেড ঘর পুড়ে গেছে। কাঠের কাঠামোয় বানানো এসব ঘরের কোনো কোনোটি দুইতলা-তিনতলা ছিল।
আগুনে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘরগুলোর সব জিনিস-পত্র পুড়ে গেছে বলে মিজান জানান।
