২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: পুনঃনিরীক্ষার ফল প্রকাশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 08:36 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে পুনঃনিরীক্ষার ফল জানা যাবে জানিয়ে তিনি বলেন, ঢাকা বোর্ডে এক হাজার ৫৭৮ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

এই বোর্ডে ফেল থেকে ২৩৮ শিক্ষার্থী পাস করেছে এবং নতুন করে ৪০৬ জন জিপিএ-৫ পেয়েছে বলে জানান তপন।

জেএসসির ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে ২৬ হাজার ৮৮৪ শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিল।

গত বছরের জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করে; জিপিএ-৫ পায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। ফল পুনঃনিরীক্ষণ হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা বাড়বে।

গত ২৯ ডিসেম্বর জেএসসি-ডেজিসির ফল প্রকাশের পর ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই ফল পুনঃনিরীক্ষার আবেদন করে শিক্ষার্থীরা।

 

পুরনো খবর:

ছিল ফেল, পুনঃনিরীক্ষণে হল জিপিএ-৫