২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় কিশোরীর মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গাড়ির ধাক্কায় এক কিশোরীর মৃত‌্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 01:07 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

বুধবার রাত ২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এএসআই মো. সানোয়ার হোসেন জানান।

নিহত ওই কিশোরীর নাম বর্ষা বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি সানোয়ার।

তিনি বলেন, “মেয়েটা রাস্তাঘাটেই থাকত, মাদক সেবন করত। ওই এলাকার অন্য মাদক সেবনকারীরাই পুলিশকে বর্ষার নাম বলেছে।”

সানোয়ার জানান, ‘চাইপাই’ রেস্তোরাঁর সামনের রাস্তায় একটি গাড়ির ধাক্কায় বর্ষা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।