২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার জুতা কারখানায় আগুনে দগ্ধ ২

পুরান ঢাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দুই কর্মী দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 12:54 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে পুরান ঢাকার আলুবাজারে এ অগ্নিকাণ্ড হয়।

দগ্ধ মো. ওসমান (২১) ও আলামিনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এনায়েত জানান, একটি চারতলা ভবনের নিচ তলায় ওই জুতার কারখানায় কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।

“ফায়ার সার্ভিসকে কেউ খবর পাঠায়নি। বিভিন্ন মাধ্যমে শুনে সকালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।