২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে ট্রাক্টরের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় মারা গেছেন এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 07:24 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

ক্যান্টনমেন্ট জোনের পুলিশের সহকারী কমিশনার জিয়াউল করিম জানান, মঙ্গলবার বেলা  সাড়ে ১২টার দিকে বরুরা সিকদার বাড়ি টেম্পো স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

“সালমা আক্তার (২৫) নামের ওই নারী মেয়ে মাইশাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় পেছন থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।

“গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “ঘটনাস্থলের পাশেই তাদের বাসা। সালমার স্বামী মকবুল হোসেন মুদি দোকানদার।”

ঘটনার পর ট্রাক্টর চালক মাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে আর সালমার স্বামী থানায় মামলা করেছেন বলে জানান তিনি।