২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএটিসির বর্জ্য যাবে জাহাঙ্গীরনগরের বায়োগ্যাস প্ল্যান্টে

বর্জ্য ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 01:09 AM

Updated : 19 Aug 2022, 03:22 PM

চুক্তি অনুযায়ী, বিপিএটিসির সমস্ত বর্জ্য সংগ্রহ করে নিজেদের বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সোমবার বিপিএটিসরি রেক্টর এএলএম আবদুর রহমান আনুষ্ঠানিক এই বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এখন থেকে বিপিএটিসিরতে স্থায়ী ময়লা ফেলার স্থানের পরিবর্তে অস্থায়ী বিনে ফেলা হবে ওইসব বর্জ্য। সেখান থেকেই তা সংগ্রহ করবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।

সরকারি কর্মকর্তাদের এই প্রশিক্ষণ ক্ষেত্রের ক্যাম্পাসে প্রশিক্ষণের জন্য নিয়মিতভাবে ৫০০ কর্মকর্তার পাশাপাশি কেন্দ্রে বিভিন্ন দায়িত্বে থাকা প্রায় ৫০০ পরিবার বসবাস করে। সবার ব্যবহার্য ওইসব বর্জ্য প্ল্যাস্টিকের অস্থায়ী বিনে ফেলার ব্যবস্থা করা হবে।

বিবৃতিতে রেক্টর আবদুর রহমান বলেন, এই ব্যবস্থাপনার এই প্রক্রিয়া সফল হলে তা পুরো বাংলাদেশে অনুসরণ করা যেতে পারে।