তুরাগে ফেনসিডিলসহ আটক ২
রাজধানীর তুরাগ থেকে দুই হাজার ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মো. হারুনুর রশীদ (৪৬) ও মো. সাদ্দাম হোসেন (২৪)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ধউর বেড়িবাঁধ মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই দুইজনকে আটক করা হয়।
সোমবার দুপুরে পুলিশের গণমাধ্যম শাখার এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আটকরা যশোর সীমান্তের কাছাকাছি এলাকা থেকে বোতলভর্তি ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো ট্রাকে করে ঢাকায় এনেছিল।”
রাজধানীর বিভিন্ন এলাকায় এ চক্রের সদস্যরা আছে উল্লেখ করে বাতেন তাদের ধরতে অভিযান চলছে বলে জানান।
ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ, মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার রাজিব মাসুদ উপস্থিত ছিলেন।
