২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ সিটিতে বিজয়ীদের নাম গেজেটে প্রকাশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটের এক সপ্তাহের মাথায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষর করা ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনের ফলের গেজেটের কপি বৃহস্পতিবার  স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

গেজেট পাওয়ার পর নির্বাচিতদের শপথ আয়োজনের ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা; মেয়রকে প্রধানমন্ত্রী ও কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী শপথ করাবেন।

নির্বাচন কমিশনের উপ সচিব নুরুজ্জামান তালুকদার বলেন, “২৮ ডিসেম্বর নির্বাচিত প্রার্থীদের গেজেট হল; তা আজ আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদেরও গেজেট বিজ্ঞপ্তি পাঠিয়েছি।

“প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা কমিশনে জানাবেন তারা।”

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয়বার মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন। তার সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন।

২০১১ সালে নারায়ণগঞ্জের প্রথম সিটি নির্বাচনে ৩০ অক্টোবর ভোটের পর নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন মেয়র ও কাউন্সিলররা। মেয়র হিসেবে ১ ডিসেম্বর দায়িত্ব নেন আইভী।

 

পুরনো খবর:

সেই চুনকার মেয়েতেই আস্থা নারায়ণগঞ্জবাসীর
কাউন্সিলর পদে আ. লীগ ১৯, বিএনপি ১৫