২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে একজনকে কুপিয়ে আহত

ঢাকার কদমতলীতে একজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 12:16 AM

Updated : 20 Aug 2022, 02:34 PM

আহত শহীদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে ওই এলাকার নামা সেনপুর শাহী মসজিদের সামনে কয়েকজন তার ওপর হামলা করে বলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত‌্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে শহীদুলের ওপর হামলা হয়। তার বাঁ কানের উপরে কোপ লেগেছে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।