২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাক্ষাৎ

চট্টগ্রামে হাই কোর্টে ‘সার্কিট বেঞ্চ’ স্থাপনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করে এ আহ্বান জানায় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী।

প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল মামলা দ্রুত নিষ্পত্তির জন‌্য জেলা পর্যায়ে পর্যাপ্ত বিচারক নিয়োগেরও প্রস্তাব রাখে।

রাষ্ট্রপতি এ সময় বলেন, বিচারপ্রাপ্তিতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

দরিদ্র মানুষ যাতে সুবিচার পায় সেজন্য রাষ্ট্রপতি আইনজীবীদের সার্বিক প্রয়াস চালানোর আহ্বান জানান বলে জানান প্রেস সচিব।