সরানো হচ্ছে মিরপুরের ‘মাদবর বাড়ী’ কবরস্থান
মিরপুরের শিয়ালবাড়ি এলাকার ‘মাদবর বাড়ী’ কবরস্থান সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মঙ্গলবার কবরস্থান স্থানান্তরের কাজ শুরু করেন সিটি করপোরেশনের কর্মীরা। এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী উপস্থিত ছিলেন।
কবরস্থান স্থানান্তর কাজ শেষ হবে ২৫ ডিসেম্বরের মধ্যে।
পারিবারিক এ কবরস্থানের সমপরিমাণ জমি দেওয়া হবে জন্য মিরপুরে সিটি করপোরেশনের কবরস্থানে।
এ কবরস্থানের কারণে মিরপুরের রূপনগরের সড়ক প্রশস্ত করার কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। কবরস্থানটি সরিয়ে রাস্তা প্রশস্ত করতে এলাকাবাসীও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।
কবরস্থান সরিয়ে নেওয়ার ব্যাপারে সম্প্রতি সিটি করপোরেশনের সঙ্গে সৈয়দ আলী মাতবরের বংশধরদের সমঝোতা হয়।
‘মাদবর বাড়ী’ কবরস্থান সরিয়ে নেওয়া হলে রূপনগরের রাস্তাটি প্রায় ২৫ ফুট প্রশস্ত করা সম্ভব হবে।
