শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯৯তম শাখা জুরাইনে
ঢাকার জুরাইনে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৯তম শাখা আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে।
ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান শাখাটির উদ্বোধন করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ ও আব্দুল আজিজ, সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
