আলোকচিত্র সাংবাদিকের বাইক চুরি ধরা সিসি ক্যামেরায়
রাজধানীর মগবাজারে এক আলোকচিত্র সাংবাদিকের মোটর সাইকেল চুরির দৃশ্য তার বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ইস্কাটন দিলু রোডের বাসা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আব্দুল মান্নান দীপ্তের মোটর সাইকেলটি চুরি হয়।
“পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, ভোর পৌনে ৫টার দিকে দুই যুবক মোটর সাইকেলের তালা ভেঙে সেটি নিয়ে যাচ্ছে। বাসার বাইরে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।”
দিলু রোডে গত ছয় মাসে এই রকম তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে জানান দীপ্ত।
রমনা থানার এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা শোনার পরপরই পুলিশ গিয়েছিল। অপরাধীদের খুঁজে বের করে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।”
