২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় আগুন

ঢাকার কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 01:57 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তামান্না প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে তাদের আটটি ইউনিট সেখানে যায়।

“সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।”

আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আতিকুল।