২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার হাতব্যাগ চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 07:20 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

ফ্রেমে ফ্রেমে জীবনের গল্প

চারুকলা অনুষদের ভেতরে উন্মুক্ত স্থানে সোমবার বিকালে ওই অনুষ্ঠানের সময় ধারণ করা ভিডিও চিত্র দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা হয়েছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।”

কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।

তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল বলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টার দিকে রাষ্ট্রদূত নিজের আসনে রেখে ছেড়ে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে তার ব্যাগ নিয়ে পালাচ্ছে।

অধ্যাপক নিসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় উনি (রাষ্ট্রদূত) ব্যাগটি চেয়ার রেখে সামনে আসেন। এসময় ব্যাগটি চুরি হয়ে যায়।

“তবে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ছেলেটির ছবি দেখা গেছে।”