২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্যামসাংয়ের নতুন ব্র্যান্ড শপ

টাঙ্গাইলবাসীর ইলেকট্রনিক্স পণ‌্যের চাহিদা মেটাতে এই জেলা শহরে ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

Image
ছবি- রয়টার্স

ছবি- রয়টার্স

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা জানায় প্রতিষ্ঠানটি। এটি হয়েছে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের হোল্ডিংয়ের বাছেদ খান টাওয়ারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাং-এর এই নতুন ব্র্যান্ড শপটিতে টাঙ্গাইল জেলার গ্রাহকরা এক ছাদের নিচে উপভোগ করতে পারবেন স্যামসাং- এর সব পণ্য কেনার সুবিধা এবং অনন্য অভিজ্ঞতা।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব‌্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রুপ সিইও চুন সু মুন মঙ্গলবার এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন।