২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সাতটি পিস্তলসহ গ্রেপ্তার ৪

রাজধানীর বিশ্বরোড এলাকা থেকে সাতটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 01:27 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

এরা হলেন- মো. ফেরদৌস (২৯), হুমায়ুন কবীর (৪৩), শহর আলী ওরফে লিটন  (২৭) ও মো. মানিক (২৮)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) খন্দকার নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় মুগদা ধানাধীন বিশ্বরোড গার্মেন্টসের গলি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করেন তারা।

সাতটি পিস্তলের পাশাপাশি তাদের কাছে ১৫ রাউন্ড গুলিও পাওয়া যায় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। 

খন্দকার নুরুন্নবী বলেন, গ্রেপ্তাররা অস্ত্র চোরাচালানে জড়িত। সীমান্ত দিয়ে পিস্তলগুলো বিক্রির জন্য দেশে আনা হয়েছিল বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।