২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মিয়ানমারের বিমান প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারের বিমান বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল খিন অং মিন্ট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 07:38 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার অং মিন্ট বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উন্নত মানের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

“বাংলাদেশ থেকে মিয়ানমারের সামরিক বাহিনীল প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।”

রাষ্ট্রপতি এসময় দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের ওপরও জোর দেন।

জেনারেল খিন জানান, তার দেশের সামরিক কর্মকর্তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে।

বাংলাদেশের নৌ ও বিমান বাহিনীর সদস‌্যদের তার দেশে প্রশিক্ষণের আমন্ত্রণ জানান তিনি।