সংসদের মেডিকেল সেন্টারে এসিতে আগুন
জাতীয় সংসদের মেডিকেল সেন্টারের একটি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) অগ্নিকাণ্ড হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। অন্য কিছুতে আগুন ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে তা নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেল সেন্টারের নিচতলার একটি এসিতে আগুন লেগেছিল। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
