২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে কিশোরী ধর্ষিত  

দেশের কয়েকটি স্থানে শিশু ও কিশোরী ধর্ষণ নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ‌্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিত হয়েছে এক কিশোরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বরত বাহিনী আনসারের ছয় সদস‌্য এই ধর্ষণে জড়িত বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লার হোমনার ওই কিশোরীর পরিবার বুধবার মামলা করতে শাহবাগ থানায় যান বলে পুলিশ জানায়।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার প্রক্রিয়া চলছে।”

ওই কিশোরীর ভাই ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, তার বোন মানসিকভাবে অসুস্থ। মাঝে-মাঝে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে। এবার বেরিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে ফোন পেয়ে তারা এসে ধর্ষণের ঘটনা শোনেন।

গত ২৭ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের আউটডোরে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে নির্যাতিতের পরিবার জানায়।

তারা ছয় আনসার সদস‌্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। তারা হলেন- এপিসি একরামুল, আনসার সদস্য আনিসুল, আতিকুল, সিরাজ, বাবুল ও মিনহাজ।

আনসারের ঢাকা জেলার কমান্ডেন্ট সাইফুল্লাহ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা ওই দিনই (২৭ অক্টোবর) চাকরি থেকে রিজাইন দিয়ে চলে গেছে। তারা এখন কোথায় আছে, তা জানা নেই।”

ধর্ষণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ওই কিশোরী ধর্ষণের অভিযোগ করার পর তাকে চিকিৎসা দেওয়ারা কথা জানিয়েছেন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম।

একদিন আগেই ওসিসিতে গিয়ে ধর্ষিত এক কিশোরী ও এক শিশুকে দেখে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম‌্যান কাজী রিয়াজুল হক।

পুরনো খবর:

‘রুচির দুর্ভিক্ষ রুখব, দাঁড়াব নারী-শিশুর পাশে’
রংপুরে নার্সিংয়ের দুই ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
ধর্ষণের তদন্তে পুলিশকে আন্তরিক থাকার পরামর্শ