২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের তদন্তে পুলিশকে আন্তরিক থাকার পরামর্শ

ধর্ষণ মামলার তদন্তে দুর্বলতার জন‌্য অভিযুক্তরা পার পেয়ে যায় বলে পর্যবেক্ষণ তুলে ধরে অভিযোগপত্র শক্তিশালী করতে পুলিশকে পরামর্শ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম‌্যান কাজী রিয়াজুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:06 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এক শিশু ও এক কিশোরীকে দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘দুর্বল’ অভিযোগপত্রের জন‌্যই ধর্ষণ মামলার আসামিরা ছাড়া পায়।

“পুলিশের প্রতি অনুরোধ, তারা যেন সুন্দরভাবে তদন্ত করে চার্জশিটটা এমনভাবে দেয় যেন আসামিরা সাজা পায়।”

গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষিত পাঁচ বছরের শিশু এবং গত সপ্তাহে ঢাকার ভাটার এলাকায় ধর্ষিত কিশোরী ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল তাদের অভয় দিয়ে বলেন, “তোমাদের কোনো ভয় নেই। আমরা তোমাদের পাশে আছি।”

পুরনো খবর:

ভাটারায় কিশোরী ধর্ষণের অভিযোগ
ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ