ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ
রাজধানীর শাহজাহানপুরে সাত বছর বয়সীএক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকাল শান্তিবাগে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মাবুদ বলেন, ওই শিশু শান্তিবাগের তার নানীর সঙ্গে থাকেন। তার মা গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
“শিশুটি তাদের বাসা থেকে কয়েক বাসা দূর থেকে আরবিপড়ে বাসায় ফেরার পথে এক যুবক তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে বলে স্বজনদের অভিযোগ।”
শিশুটি ওই যুবকের নাম-পরিচয় কিছু বলতে পারেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির নানীবাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
