ঢাকা সফরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন
বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপার্সন হোসে কার্লোস উগাস দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
এই প্রথম তিনি ঢাকায় এলেন বলে রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের মধ্যেই ঢাকায় এলেন টিআই চেয়ারপার্সন।
টিআইবির আমন্ত্রণে সফরে আসা কার্লোস উগাস সোমবার রাতে ঢাকা ছাড়বেন।
পেরুর আইনজীবী হোসে কার্লোস উগাস ২০১৪ সালে টিআইয়ের চেয়ারপার্সনের পদে আসীন হন। এর আগে পেরুর অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সফরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে কার্লোস উগাস দেখা করবেন বলে টিআইবি জানিয়েছে।
এছাড়া টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সুলতানা কামালসহ গবেষক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গেওতার মতবিনিময়েরর কথা রয়েছে।
