২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরের সাবেক কমিশনার গ্রেপ্তার

অবৈধভাবে সাড়ে চার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে মংলা বন্দরের সাবেক কমিশনার নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মংলা বন্দরের কমিশনার থাকাকালে ২০০৯ সালে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার এবং চোরাচালানিদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে সাড়ে চার কোটি টাকা আয় ও মুদ্রপাচারের অভিযোগ রয়েছে নুরুল ইসলামের বিরুদ্ধে।

এ বিষয়ে ২০১১ সালে মংলা থানায় নুরুলসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক।

“ওই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন প্রণব।

নুরুল ইসলাম বর্তমানে ঢাকায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের সদস্য।