২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার তুরাগে তরুণীর বস্তাবন্দী লাশ

রাজধানীর তুরাগ এলাকায় এক তরুণীর বস্তাবন্দী লাশ পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 09:13 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

অজ্ঞাতপরিচয় ওই মেয়েটির পরণে ছিল সবুজ, খয়েরি ও হলুদ প্রিন্টের জামা এবং গোলাপি রংয়ের পায়জামা।

তুরাগ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৯টায় দিকে বাউনিয়া জামিয়া আব্বাসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসাসংলগ্ন খোলা জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার গলায় কালো দাগ ছিল। ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।”

মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।