২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ক্রিকেটে দুবাই যাচ্ছে ১৬ সদস্যের দল

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 11:30 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

সোমবার ‘দ্য আইসিসি একাডেমি পিডি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০১৬’ এর জন্য এই ‘বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম’ ঘোষণা করা হয়, যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন মো. আলম খান। আর এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অপূর্ব কুমার পাল। 

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের এই দলে অন্যদের নামও জানানো হয়।

অধিনায়ক ও সহ-অধিনায়ক ছাড়া অন্যরা হলেন- এসএম শাহারিয়া শামীম, মো. মনিরুজ্জামান, মো. আমিন উদ্দিন, দ্রুপম পত্রনবিশ তীর্থ, মো. রাসেল শিকদার, মো. জাহিদ হাসান, ফয়সাল খান সুমিত, মোশাররফ হোসেন, রিয়াদুল ইসলাম রিঙ্কু, জাভেদ ভূইয়া, মো. আকবর, হোসেন সাজ্জাদ, মোজাম্মেল হক বাবু।

গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের এই খেলোয়াড়দের বাছাই করা হয়।

যুব ও ক্রিড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) সহযোগিতায় এই আয়োজন করা হয়।

আগামী ২০ অক্টোবর দুবাইতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এই দল গত বছরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে খেলবে। এ উপলক্ষে ১৭ অক্টোবর দলটির দুবাইর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আইসিসি একাডেমি ওভালস, শারজাহ স্টেডিয়াম এবং দুবাই আইন্তর্জাতিক স্টেডিয়ামে এই খেলা হবে। ২৪ অক্টোবর হবে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।