২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মণ্ডপ ঘুরে ‘খুশি’ ভারতের হাই কমিশনার

শারদীয় দুর্গোৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার পূজামণ্ডপ ঘুরে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 11:16 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

“এটাই আমার বাংলাদেশে প্রথম পূজা উদযাপন। আমি ঢাকা মহানগরী এবং বাংলাদেশের অন্য সব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজামণ্ডপগুলো দেখে খুব খুশি,” এক বিবৃতিতে বলেছেন তিনি।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মানুষ একসঙ্গে সব অনুষ্ঠান উদযাপন করে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“অন্য সব অনুষ্ঠানের মত শারদীয় উৎসবও আমাদের আনন্দ ও সুখকে আমাদের বাংলাদেশের বন্ধুদের সাথে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে। আমরা অবশ্যই শান্তিতে ও সংহতিতে ভালো প্রতিবেশী হিসেবে বাস করব এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এখন দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন হাই কমিশনার।

দেবী দুর্গার কাছে দুই দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি, উন্নতি ও সফলতার প্রার্থনা করেন তিনি।

পুরনো খবর:

বাংলাদেশে পূজা দেখতে ভারতীয়দের স্রোত