ভাষাণটেকে গুলিতে ভূমি জরিপকর্মী আহত
রাজধানীর ভাষাণটেকে মোটরসাইকেল আরোহীর গুলিতে ভূমি জরিপ অফিসের এক কর্মী আহত হয়েছেন।
আহত শহীদুল ইসলাম (৪৫) তেজগাঁও ভূমি জরিপ অফিসে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
ভাষাণটেক থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব ভাষাণটেকের বাগানবাড়ি এলাকায় তার উপর হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শহীদুল সকালে প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। এসময় এক মোটরসাইকেল আরোহী তার দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে শহীদুল গলায় গুলিবিদ্ধ হন।”
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বরেও ওসি নজরুল জানান।
পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে পুলিশের ধারণা।
