২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী চাকরির দাবি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মীদের 

পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরী স্থায়ী করার দাবি জানিয়েছেন বিলুপ্ত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ‘একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারী ঐক্য পরিষদের’ মোহাম্মদ ইব্রাহিম খান এ দাবি তোলেন।

তিনি জানান, গত ৩১ জুন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বিলুপ্ত হওয়ার পর তারা পল্লী সঞ্চয় ব্যাংক থেকে অস্থায়ী নিয়োগপত্র পান। কিন্তু এখনও তারা স্থায়ী নিয়োগ পাচ্ছেন না।

লিখিত বক্তব্যে ইব্রাহিম বলেন, “এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য ৬ সেপ্টেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।”

এরপর গত ১৯ সেপ্টেম্বর থেকে প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারী প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগের মাঠ সহকারী ঐক্য পরিষদের, জ্যেষ্ঠ সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তাপস, বরিশাল বিভাগের আবদুর রহমান, শরিয়তপুরের ননী গোপাল সমদ্দার, খুলনার মেহেদী হাসান এবং ময়মনসিংহের এসকে সাদেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।