বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে সমর্থন রয়েছে ভারতের
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে ভারতের সমর্থন রয়েছে জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এটাকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ’ বিষয় হিসেবে দেখে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার এক প্রশ্নের জবাবে তাদের মুখপাত্র একথা বলেন।
“১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যে বিচারিক কার্যক্রম চলছে তা ভারত সমর্থন করে।
“যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে আইসিটির বিচারিক কার্যক্রমের প্রতি বাংলাদেশে ব্যাপক জনসমর্থন রয়েছে।
“তাছাড়া এটা বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়,” বলা হয়েছে বিবৃতিতে।
