জাল নোটসহ ৯ বিদেশি গ্রেপ্তার
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ দেশি-বিদেশি জাল নোটসহ দশজনকে র্যাব গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নয়জন বিদেশি নাগরিক।
র্যাব-২ এর অধিনায়ক মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এক বাড়িতে ওই অভিযানে জাল নোট তৈরির বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।”
নয় বিদেশির সবাই আফ্রিকার দেশ ক্যামেরুনের, কঙ্গো ও লেসেথোর নাগরিক বলে র্যাব কর্মকর্তা মহিউদ্দিন জানান।
মহিউদ্দিন জানান, চক্রটি প্রথমে মেইলে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে ডলারের ব্যবসা করার প্রস্তাব দেয়। পরে কৌশলে জাল ডলার দিয়ে প্রতারণা করে আসছিল।
তাদের কারও ভিসার মেয়াদ নেই জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, তাদের কাছে অবৈধ মোবাইল সিমও পাওয়া গেছে।
