জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশিত হয়েছে, এতে ৯০ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
২৯টি অনার্স বিষয়ে দেশের ৬১৯টি কলেজের ২১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ দুই লাখ ৭৭ হাজার ২৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
এসএমএসের মাধ্যমে ফল জানতে যে কোনো মোবাইল থেকে NU লিখে স্পেস দিয়ে H1 লিখে স্পেস দিয়ে রোল অথবা রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
