দুর্নীতির মামলার আসামি গ্রেপ্তার
জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে দুদকের মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
রোববার বিকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে সাইফুদ্দিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।
দুদক কর্মকর্তা সাধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদুৎ কেন্দ্র স্থাপনের জন্য কর্ণফুলী থানার দ্বীপকালা মোড়ল এলাকার কিছু জায়গা অধিগ্রহণ করে সরকার।
“মৌজার ১ দশমিক ৪৪ একর জায়গা মূল মালিককে বাদ দিয়ে ও আদালতের নিষেধাজ্ঞা গোপন করে বারেক, কামাল ও সাইফুদ্দিন নামে তিন ব্যক্তিকে মালিক সাজিয়ে ২৩ লাখ ৫৮ হাজার ৭১৩ টাকা তিনটি চেকের মাধ্যমে উত্তোলন করে শামসুল।”
এ ঘটনায় দুদক’র উপ-সহকারী পরিচালক মালিকলাল দাস বাদী হয়ে গত ৩১ ও ২৮ ডিসেম্বর কোতোয়ালি থানায় করা মোট মামলায় সাইফুদ্দিনকে আসামি করা হয়।
সাইফুদ্দিনের (৩২) বাড়ি পটিয়া উপজেলার লাখেরা এলাকায়।
