২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা রোধে দক্ষ চালক নিয়োগ ও জাল সনদ বন্ধের দাবি

নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে লঞ্চ-বাসসহ সব ধরনের যানবাহনে প্রকৃত সনদধারী দক্ষ চালকদের নিয়োগ দেওয়া এবং চালকদের জাল সনদ বন্ধের দাবি জানিয়েছে নৌ, সড়ক  ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে বলেন, যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযানের মাস্টার ও ড্রাইভারদের সনদ দেয় নৌ পরিবহন খাতের নিয়ন্ত্রণ সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর।

নৌ মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে পর্যায়ক্রমে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণির মাস্টারশিপ ও ড্রাইভারশিপ সনদ দিয়ে থাকে।

নৌ পরিবহন অধিদপ্তরের হিসাব অনুযায়ী সারা দেশে নিবন্ধিত অভ্যন্তরীণ নৌযানের সংখ্যা ১৩ হাজার হলেও এর বিপরীতে সনদধারী মাস্টারের সংখ্যা প্রায় চার হাজার এবং ড্রাইভারের সংখ্যা তিন হাজার বলে দাবি করেন নৌপথ রক্ষা কমিটির এই নেতা।

তার অভিযোগ, বাকি নৌযানে মাস্টার ও ড্রাইভারের সনদ নেই; আর সনদ থাকলেও তা জাল।

এ ধরনের জাল সনদধারী মাস্টার ড্রাইভার দিয়ে নৌযান চালানো নৌ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি মন্তব্য করে উদ্ভূত পরিস্থিতিতে নৌ ও সড়ক নিরাপত্তার স্বার্থে সরকারের কাছে পাঁচটি সুপারিশ করেন তিনি।