ময়মনসিংহে জামানত হারাল বিজিত ছয় প্রার্থী
ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও) এর ৪১ ধারা অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
সোমবার এ দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ক্ষমতাসীন দলের দুই প্রার্থী জুয়েল আরেং ও নাজিম উদ্দিন আহমেদ জয়ী হন।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান নির্বাচন কমিশনে বেসরকারি ফলাফলের বার্তাশিট পাঠিয়েছেন।
ময়মনসিংহ-১ আসনে ভোট পড়েছে এক লাখ ৮৭ হাজার ৫৮৩টি, যা মোট ভোটের ৫১ দশমিক ৭২ শতাংশ;
এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের প্রয়োজন ছিল অন্তত ২৩ হাজার ৪৪৭ ভোট।
ময়মনসিংহ -১ আসনে নৌকার প্রার্থী জুয়েল আরেং পেয়েছেন এক লাখ ৭০ হাজার ২৭০ ভোট। সেখানে স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন পেয়েছে ১৪ হাজার ৩৩৮ ও জাতীয় পার্টির মো. সোহরাব উদ্দিন খান পেয়েছেন এক হাজার ৫৮৬ ভোট। আর বাতিল হয়েছে এক হাজার ৩৮৯ ভোট।
ময়মনসিংহ ৩ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ২৭ হাজার ৪৯০ ভোট। এ আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের প্রয়োজন ছিল কমপক্ষে ১৫ হাজার ৯৩৬ ভোট।
এতে নৌকার বিজয়ী প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট, স্বতন্ত্র মো. আজিজুল হক এক হাজার ২৩, ইসলামী ঐক্যজোটের মো. আবু তাহের খান ৬৮৮, ন্যাপের মো. আব্দুল মতিন ৬৭৯ ও জাতীয় পার্টির মো. শামছুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ২৯০ ভোট।
এ আসনে ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৫ শতাংশ।
