২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নাখালপাড়ায় সন্দেহভাজন যুবকদের এলাকাবাসীর ধাওয়া

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় এলাকাবাসীর ধাওয়ায় পালাতে বাধ্য হয়েছেন সন্দেহভাজন কয়েকজন যুবক, যাদের ডাকাত বলে ধারণা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 10:54 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে সরকারের আহ্বানের মধ্যে সোমবার সন্ধ্যার পর নাখালপাড়ার উত্তর প্রান্তে বৌবাজারে এই ঘটনা ঘটে।   

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বৌবাজার এলাকার পাঁচ তলা একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ৫/৬ জন অচেনা যুবক ঢুকলে অনেকের সন্দেহ হয়। তখন সবাই জড়ো হয়ে তাদের ধাওয়া করে।

তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী জড়ো হলে ওই যুবকরা পালিয়ে যায়।

ডাকাতিই ওই যুবকদের উদ্দেশ্য ছিল দাবি করে ওসি বলেন, “তারা বাসার জিনিসপত্র তছনছ করেছে। তবে বাসায় থেকে কিছু নিয়েছে কি না, তা বাড়ির লোকজন জানাতে পারেনি।”

এক নারী ও তার মেয়ে ওই বাসায় ছিলেন। পুলিশ গিয়ে তাদের অক্ষত অবস্থায় পায় বলে জানান তিনি।

“ওই যুবকরা ডাকাতি করতেই বাসায় ঢুকেছিল। কিন্তু এলাকাবাসী সচেতন হওয়ায় এবং সবাই জড়ো হওয়ায় তারা সময় পায়নি।”

পালানোর সময় তারা আগ্নেয়াস্ত্রের ভয় বা কোনো হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “না, সে রকম কিছু ঘটেনি।”

পুরনো খবর:

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে বাড়ির মালিকদের তাগিদ পুলিশের