আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রবীণ চিকিৎসক ও কিশোরগঞ্জের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল মান্নান শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
ভাষাসংগ্রামী আবদুল মান্নান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কটিয়াদিতে ডা. আবদুল মান্নান মহিলা মেডিকেল কলেজ ও ঢাকার নিউরোলজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মান্নান দুই মেয়াদে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতির দায়িত্বেও ছিলেন।
