২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসএ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

বিশ্বের ১৬৮টি দেশের সমুদ্রতল (সিবেড) বিষয়ক সংগঠন আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (আইএসএ) সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

জ্যামাইকায় আইএসএ’র ২২তম বার্ষিক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম মঙ্গলবার এ দায়িত্ব বুঝে নেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য অর্জন ও সম্মান।

জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক ১৯৮২ সালের কনভেনশনের আলোকে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আইএসএ বিভিন্ন দেশের সীমানা ছাড়িয়ে গভীর সমুদ্রে খনিজ সম্পদের ব্যবস্থাপনা করে থাকে।

আইএসএ’র ২২তম সম্মেলনে সভাপতির দায়িত্ব নেওয়ার পর অধিবেশনের প্রথম পর্বে খুরশেদ আলম সংস্থাটির বার্ষিক সম্মেলনগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন।