২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসীর জন্য ‘ঈদ উপহার’ চার লেইন: প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন করতে ১০ বছর আগে যে প্রকল্প নেওয়া হয়েছিল তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একইদিন শুরু হয়েছে জয়দেবপুর-ময়মনসিংহ চার লেইন সড়কের আনুষ্ঠানিক যাত্রাও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 06:21 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

পুরনো খবর:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ৪ লেইনের অপেক্ষা শেষ হচ্ছে ঈদের আগেই

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে দেশের ‘গুরুত্বপর্ণ’ এ দুটি মহাসড়কের চার লেইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে মহাসড়ক দুটিকে চার লেইনে উন্নীত করাকে দেশবাসীর জন্য এবারের ‘ঈদ উপহার’ হিসেবে উল্লেখ করেন তিনি।

দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত চার লেইন মহাসড়ক প্রকল্প হাতে নেওয়া হয় ২০০৬ সালে। ৩ হাজার ৮১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্যাকেজে নির্মাণ কাজের জন্য চুক্তি হয় ২০১০ সালের জানুয়ারিতে।

প্রকল্পের আওতায় ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেইনে উন্নীত করাসহ ২৩টি সেতু, ২৪২টি কালভার্ট ও ৩টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে।

৮৭ কিলোমিটার দৈর্ঘ্য জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক নির্মাণে চুক্তি হয় ২০১০ সালের জুনে।

১ হাজার ৮১৫ কোটি টাকা ব্যয়ে এ মহাসড়কে একটি করে ফ্লাইওভার ও রেলওয়ে ওভারপাস করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংস মহাসড়কের চার লেইন উদ্বোধনের ফলে রাজধানীর সঙ্গে অঞ্চল দুটিতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ কাজে আরও সুবিধা হবে বলে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাজধানীর সঙ্গে সারা দেশেরই একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।

এসময় শেখ হাসিনা গত সাড়ে সাত বছরে তার নেতৃত্বাধীন সরকারের সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিয়ু আয় বৃদ্ধি, বাজেটের আকার বৃদ্ধিসহ বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরেন।