মিসরের বিমান বিধ্বস্তে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
মিশরের বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জন আরোহীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান দুঘর্টনায় আরোহীদের মৃত্যুতে বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
গত ১৯ মে মিসর এয়ার লাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ৬৬ আরোহী নিহত হন।
বার্তায় শেখ হাসিনা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরাও আপনাদের মতো মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেজন্য মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করছি।”
