২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে লেখক সৈয়দ হকের সাক্ষাৎ

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফুসফুসের জটিলতায় সেখানে চিকিৎসাধীন সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 01:22 AM

Updated : 20 Aug 2022, 12:44 PM

সোমবার প্রধানমন্ত্রীর হোটেল সুইটে এ সৌজন্য সাক্ষাতের সময় কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেখক সৈয়দ হক দ্রুত আরোগ্য লাভ করে শিগগির যেন বাংলাদেশে ফিরতে পারেন এই কামনা করেন প্রধানমন্ত্রী।

বাংলা সাহিত্য ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি (সৈয়দ হক) সব-সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও কবির দ্রুত আরোগ্য কামনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিন দিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ যোগ দেওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে অসুস্থ লেখক সৈয়দ শামসুল হক উন্নত চিকিৎসার জন্যে এক মাস আগে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ভর্তি হন।