কারওয়ান বাজারে দুই যুবক অস্ত্রসহ গ্রেপ্তার
রাজধানীর কারওয়ান বাজারে দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন- মো.সাগর ওরফে মামা সাগর (৩০) ও তার সহযোগী সাদ্দাম (২২)।
র্যাব-২ এর অধিনায়ক মহিউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের একটি গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাগরের বিরুদ্ধে তেঁজগাও এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে থেকে চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। তার সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম।
তাদের থেকে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মহিউদ্দিন।
