২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের ওষুধ ফার্মেসিতে, মালিক আটক

সরকারি হাসপাতালে ব্যবহারের জন্য দেওয়া ১৫ লাখ টাকার ওষুধসহ ঢাকার চকবাজারের এক ফার্মেসি মালিককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 03:19 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

আটক নজরুল ইসলাম ইসলামবাগের ‘মা মেডিসিন কর্ণার’ এর মালিক।

শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে ওষুধ পাওয়ার পর নজরুলকে আটক করা হয় বলে চকবাজার জোনের পুলিশের সহকারী কমিশনার কানিজ ফাতেমা জানান।

তিনি বলেন, “নজরুল এসব ওষুধ বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে সংগ্রহ করে নিজ দোকানে রেখে বিক্রি করত।”

জব্দ করা ওষুধের বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানান তিনি।