২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে স্বর্ণের বিস্কুট

ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস প্রিভেনটিভ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

ওই যাত্রী তার পায়ুপথে লুকিয়ে সোনার বিস্কুটগুলো নিয়ে এসেছিলেন বলে কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এমিরেটসের একটি ফ্লাইটে শুক্রবার বিকালে ঢাকায় নামেন আবু বক্কর নামের ওই যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।

“পরে টয়লেটে নিয়ে তার পায়ুপথ থেকে আটটি সোনার বিস্কুট বের করা হয়। ওই সোনার ওজন ৯২৮ গ্রাম।”

আবু বক্করের কাছ থেকে আরও ১০০ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করা হয় বলে জানান তিনি।

আবু বক্করের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রেজাউল করিম জানান।